WBSSC Clerk & Group D Exam Date 2026 Announced: কবে অনুষ্ঠিত হবে পরীক্ষা? দেখুন বিস্তারিত রুটিন

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) ক্লার্ক ও গ্রুপ ডি পদের (1st SLST NTS 2025) পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। বিস্তারিত সময়সূচি জেনে নিন।
Photo of author
SRINews

Published On:

WBSSC Clerk & Group D Exam Date 2026 Announced: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)-এর মাধ্যমে অশিক্ষক কর্মী (Non-Teaching Staff) নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। কমিশন আজ একটি পাবলিক নোটিশের মাধ্যমে ১ম এসএলএসটি (NTS), ২০২৫-এর অধীনে ক্লার্ক (Clerk) এবং গ্রুপ ডি (Group D) পদের পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে।

২৯ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে (মেমো নম্বর: 206/7017/CSSC/ESST/2025) জানানো হয়েছে যে, স্কুল শিক্ষা দপ্তরের অনুমোদনক্রমে আগামী মার্চ মাসে এই পরীক্ষাগুলি নেওয়া হবে।

পরীক্ষার সময়সূচি: WBSSC Clerk & Group D Exam Date 2026

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, দুটি পদের পরীক্ষা দুটি আলাদা দিনে অনুষ্ঠিত হবে। নিচে বিস্তারিত সময়সূচি দেওয়া হলো:

পদের নাম (Post)পরীক্ষার তারিখ (Date)শুরুর সময় (Starting Time)সময়সীমা (Duration)
ক্লার্ক (Clerk)১ মার্চ, ২০২৬দুপুর ১২:০০টা১ ঘণ্টা ৫০ মিনিট
গ্রুপ ডি (Group D)৮ মার্চ, ২০২৬দুপুর ১২:০০টা১ ঘণ্টা ২০ মিনিট

এটাও পড়ুন: WBSSC Group C Practice Set in Bengali | Free

বিশেষ নির্দেশাবলী:

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, দৃষ্টিহীন পরীক্ষার্থী (VH Candidates) এবং যাদের লিখতে শারীরিক অক্ষমতা রয়েছে (যাদের জন্য স্ক্রাইব বা লেখক প্রয়োজন), তাদের জন্য নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ করা হবে

পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য এবং নির্দেশিকা যথাসময়ে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরীক্ষার্থীদের নিয়মিত কমিশনের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment