Class 10 জীবন বিজ্ঞান সাজেশন 2026: ফুল মার্কস পাওয়ার সেরা টিপস ও শেষ মুহূর্তের প্রস্তুতি

WBBSE Madhyamik Life Science Suggestions 2026 | Madhyamik Life Science Suggestion(2026) | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2026 | Class 10 জীবন বিজ্ঞান সাজেশন 2026
Photo of author
SRINews

Published On:

তত্ত্বাবধানে: অভিজিৎ লাহিড়ী (শিক্ষক, লক্ষ্মীপুর হাই স্কুল, মালদা)

WBBSE Madhyamik Life Science Suggestions 2026: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরেই জীবনের প্রথম বড় পরীক্ষা—মাধ্যমিক। অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হয় বলে ছাত্রছাত্রীদের মনে একটু ভয় কাজ করে। কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই! সঠিক পরিকল্পনা আর শেষ মুহূর্তের এই সাজেশন ফলো করলে জীবন বিজ্ঞানে ১০০-তে ১০০ পাওয়া অসম্ভব নয়।

আজকের আর্টিকেলে আমরা জেনে নেব পরীক্ষার হলে খাতা সাজানোর নিয়ম, উত্তর লেখার কৌশল এবং ২০২৬ সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ২ ও ৫ নম্বরের প্রশ্নোত্তর।

পরীক্ষার হলের জন্য জরুরি টিপস

পরীক্ষার হলে প্যানিক না করে নিচের বিষয়গুলো মাথায় রাখো:

  • সিট খোঁজা: নিজের সিট খুঁজে না পেলে ঘাবড়াবে না, সঙ্গে সঙ্গে সেখানকার শিক্ষক-শিক্ষিকাদের সাহায্য নাও।
  • প্রথম ১৫ মিনিট: প্রশ্ন পাওয়ার পর প্রথম ১৫ মিনিট খুব গুরুত্বপূর্ণ। এই সময়েই ঠিক করে নাও কোন কোন প্রশ্নের উত্তর তুমি সবচেয়ে ভালো জানো।
  • কালি ব্যবহার: শুধুমাত্র নীল ও কালো কালির পেন ব্যবহার করবে। অন্য কোনো রং ব্যবহার করা যাবে না।
  • মার্জিন: খাতার বামদিকে এবং ওপরের দিকে মার্জিন দেবে। ডানদিকে ও নিচে কিছুটা জায়গা ফাঁকা রাখবে।

বিভাগ অনুযায়ী উত্তর লেখার কৌশল

১. ক বিভাগ (MCQ): প্রতিটি প্রশ্নের উত্তর পূর্ণ বাক্যে লিখবে এবং সঠিক অপশন নম্বর (A/B/C/D) উল্লেখ করবে। উত্তরগুলো একটার পর একটা পরিষ্কারভাবে ফাঁকা দিয়ে লিখবে।

২. খ বিভাগ (SAQ): শূন্যস্থান পূরণের ক্ষেত্রে পূর্ণ বাক্যে উত্তর লিখবে। স্তম্ভ মেলানোর (Match the column) সময় বাম দিকের অংশ লিখে তার সোজাসুজি ডান দিকের সঠিক উত্তরটি লিখবে। হেডিং ও সাব-হেডিং ব্যবহার করবে।

৩. গ বিভাগ (২ নম্বর): ১৭টি প্রশ্নের মধ্যে ১২টি করতে হয়। পার্থক্যের ক্ষেত্রে অবশ্যই ‘বিষয়’ উল্লেখ করে ৩-৪টি পয়েন্ট লিখবে। সংজ্ঞার সাথে উদাহরণ বা কাজ দেওয়া মাস্ট।

৪. ঘ বিভাগ (৫ নম্বর): যে প্রশ্নগুলোতে ছবি বা পার্ট মার্কিং (৩+২ বা ২+৩) আছে, সেগুলো আগে বেছে নেবে। এতে নম্বর বেশি ওঠে।

শেষ মুহূর্তের সাজেশন: মাধ্যমিক ২০২৬ (জীবন বিজ্ঞান)

নিচে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হলো। বই খুঁটিয়ে পড়ার পাশাপাশি এই প্রশ্নগুলো তৈরি আছে কি না দেখে নাও।

গুরুত্বপূর্ণ চিত্র (Diagrams) – আবশ্যিক প্র্যাকটিস

জীবন বিজ্ঞানে ছবি আঁকা মানেই ছাঁকা নম্বর। এইগুলো অবশ্যই প্র্যাকটিস করবে:

  1. একটি প্রাণী কোশের মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ/টেলোফেজ দশা।
  2. নিউরোন বা স্নায়ু কোশের বিজ্ঞানসম্মত চিত্র।
  3. একটি আদর্শ ক্রোমোজোমের চিহ্নিত চিত্র।
  4. প্রতিবর্ত চাপের (Reflex Arc) চিত্র।

বাছাই করা ২ নম্বরের প্রশ্ন (মান ২)

(১৭টি প্রশ্ন থেকে যেকোনোয ১২টি উত্তর দিতে হবে | প্রতিটি উত্তর ২–৩ বাক্যে)

  1. ট্রপিক ও ন্যাসটিক চলনের পার্থক্য লেখো।
  2. হরমোন ও স্নায়ুতন্ত্রের সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো।
  3. জিব্বেরেলিন হরমোনের দুটি গুরুত্ব লেখো।
  4. থাইরক্সিনের প্রভাব লেখো।
  5. উদ্ভিদের পার্শ্বীয় মুকুল ও বার্ধক্য বিলম্বিত করতে সাইটোকাইনিনের ভূমিকা লেখো।
  6. বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির দুটি পার্থক্য দেখাও।
  7. GTH-এর ভূমিকা লেখো।
  8. কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যার সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা বিশ্লেষণ করো।
  9. কোরোকোদগম উদাহরণসহ লেখো।
  10. ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের ভূমিকা লেখো।
  11. ইনস্যুলিন ও গ্লুকাগন বিপরীতধর্মী কার্য করে—ব্যাখ্যা করো।
  12. একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না—এর কারণ ও প্রতিকার লেখো।
  13. দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে, সেই স্নায়বিক পথটি দেখাও।
  14. হাঁচি ও কাশি প্রতিবর্ত দুইটি বিপদ এড়াতে সাহায্য করে—বক্তব্যটির যথার্থতা বিচার করো।
  15. বল ও সকেট সন্ধি এবং কব্জা সন্ধির অবস্থান লেখো।
  16. মায়োপিয়া ও হাইপারোপিয়ার তুলনা করো।
  17. DNA ও RNA-এর মধ্যে দুটি পার্থক্য লেখো।
  18. চোখের প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো।
  19. নিউরোন, স্নায়ু ও স্নায়ুতন্ত্রের আন্তঃসম্পর্ক আলোচনা করো।
  20. বার্ধক্য দশা ও বয়ঃসন্ধি দশার বৈশিষ্ট্য লেখো।
  21. কোশ বিভাজনের দুটি তাৎপর্য লেখো।
  22. নিউরোট্রান্সমিটার কী? উদাহরণ দাও।
  23. মাছের গমনে মায়োটোম পেশীর ভূমিকা লেখো।
  24. মিয়োসিস কোশ বিভাজনের দুটি তাৎপর্য ব্যাখ্যা করো—
    (ক) প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা
    (খ) জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি
  25. কোশচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে কী হবে?
  26. অটোজোম ও সেক্স ক্রোমোজোমের পার্থক্য লেখো।
  27. ফ্লেক্সর, এক্সটেনসর, অ্যাডাক্টর ও রোটেটর পেশী কী?
  28. বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক লেখো।
  29. ইস্ট ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়?
  30. বেটে মটর গাছগুলি সর্বদাই খাঁটি—উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
  31. সংকরায়ন পরীক্ষায় প্রকট বৈশিষ্ট্য কীভাবে প্রকাশ হয়—উদাহরণসহ লেখো।
  32. মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি লেখো।
  33. মেন্ডেলের সাফল্য লাভের কারণ লেখো।
  34. নিউক্লিয়াস বিভাজনের মেটাফেজ দশায় যে পরিবর্তন ঘটে তা লেখো।
  35. বংশগতির প্রথম ও দ্বিতীয় সূত্র লেখো।
  36. ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে—মটরগাছের দ্বিসংকর জননের উদাহরণ দাও।
  37. স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ উন্নত কেন?
  38. সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা লেখো।
  39. অ্যালিল ও লোকাস কী?
  40. হট ডাইল্যুট স্যুপ কী?
  41. বর্ণান্ধ রোগের বাহক মহিলা ও বর্ণান্ধ পুরুষের কন্যা সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা বিশ্লেষণ করো।
  42. কোয়াসারভেট কাকে বলে?
  43. ডারউইনবাদের দুটি ত্রুটি লেখো।
  44. নয়া ডারউইনবাদ কী?
  45. ঘোড়ার বিবর্তনীয় পরিবর্তনগুলির তালিকা করো।
  46. শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন লেখো।
  47. মানুষের মেরুদণ্ড ও খাদ্যনালিতে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।
  48. ল্যামার্কের মতবাদের দুটি প্রতিপাদ্য বিষয় লেখো।
  49. সদ্য শিকার হওয়া বন্যপ্রাণীর মাংসকে কেন্দ্র করে বনাঞ্চলে কী ধরনের সংগ্রাম দেখা যায়?
  50. মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের তালিকা দাও।
  51. ক্যাকটাসে বাষ্পমোচন হ্রাসের জন্য পাতার কী রূপান্তর হয়েছে?
  52. পায়রার ফুসফুসের সঙ্গে বায়ুথলি যুক্ত থাকার সার্থকতা লেখো।
  53. রুই মাছের পটকার কাজ কী? পটকা কীভাবে এই কাজ সম্পন্ন করে?
  54. অভয়ারণ্য ও জাতীয় উদ্যান সম্বন্ধে লেখো।
  55. জল সংরক্ষণের জন্য উটের অভিযোজনগুলি লেখো।
  56. ইন-সিটু ও এক্স-সিটু সংরক্ষণের পার্থক্য লেখো।
  57. জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট (JFM)-এর দুটি ভূমিকা লেখো।
  58. আলগাল ব্লুম কী?
  59. সুন্দরী গাছের লবণ সহনশীলতার দুটি অভিযোজন লেখো।
  60. শব্দ দূষণের প্রভাব লেখো।
  61. বায়োম্যাগনিফিকেশন কী?
  62. মানুষের ক্রিয়া-কলাপে নাইট্রোজেন চক্র কীভাবে ব্যাহত হয়?
  63. BOD কী?
  64. অ্যাজমা রোগের পরিবেশগত কারণ লেখো।
  65. অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব লেখো।
  66. ব্যাঘ্র সংরক্ষণের জন্য গৃহীত ইন-সিটু ব্যবস্থাগুলি লেখো।
  67. গির অরণ্যে সিংহ সংরক্ষণের দুটি পদক্ষেপ প্রস্তাব করো।
  68. ক্যানসারের প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণ লেখো।
  69. পূর্ব হিমালয় হটস্পটের একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ীর নাম লেখো।
  70. জলাভূমি ধ্বংসের ফলে সৃষ্ট দুটি সমস্যার উল্লেখ করো।

বাছাই করা ৫ নম্বরের প্রশ্ন (মান ৫)

নিচের প্রশ্নগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রশ্নের উত্তরে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা, প্রয়োজনে চিত্র, সারণি ও শব্দচিত্র ব্যবহার করতে হবে। (বিকল্প প্রশ্ন থাকে, ৬টি করতে হবে)

কোশ বিভাজন ও কোশ গঠন

  1. একটি প্রাণী কোশের মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ/টেলোফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো—
    (ক) ক্রোমাটিড
    (খ) সেন্ট্রোমিয়ার
    (গ) মেরু অঞ্চল
    (ঘ) বেমতন্তু
  2. নিউরোন / স্নায়ু কোশের একটি বিজ্ঞানসম্মত চিহ্নিত চিত্র অঙ্কন করো।
  3. একটি আদর্শ ক্রোমোজোমের চিহ্নিত চিত্র অঙ্কন করো।
  4. একটি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো—
    (ক) গ্রাহক
    (খ) সংজ্ঞাবহ স্নায়ু
    (গ) স্নায়ু কেন্দ্র
    (ঘ) চেষ্টীয় স্নায়ু

হরমোন ও গমন

  1. প্রাণী হরমোনের তিনটি বৈশিষ্ট্য লেখো। কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো।
  2. উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের পার্থক্য উল্লেখ করো। ফিডব্যাক নিয়ন্ত্রণ লেখো।
  3. গমনের উদ্দেশ্য বা চালিকা শক্তিগুলি লেখো। মাছের তিনটি পাখনার ভূমিকা লেখো।

কোশ বিভাজন ও জনন

  1. কোশ বিভাজনের নিম্নলিখিত তিনটি তাৎপর্য ব্যাখ্যা করো—
    (ক) বৃদ্ধি
    (খ) ক্ষয়পূরণ
    (গ) প্রজনন
    জীবজগতে মিয়োসিস কোশ বিভাজনের সংঘটন স্থানগুলি সারণির সাহায্যে লেখো।
  2. নিষেক কাকে বলে? সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া সংক্ষেপে বর্ণনা করো।
  3. ফার্নের জনুক্রম শব্দচিত্রের সাহায্যে দেখাও।
  4. অযৌন জননের তিনটি পদ্ধতি বর্ণনা করো।
    মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে পার্থক্য নিরূপণ করো—
    (ক) সম্পাদনের স্থান
    (খ) ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি
    (গ) উৎপন্ন কোশের সংখ্যা
  5. “প্রোফেজ ও টেলোফেজ পরস্পর বিপরীতধর্মী”—বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।
    কোশচক্রের বিভিন্ন সময়ে বিভাজনের উপর নিয়ন্ত্রণ নষ্ট হলে কী ঘটে—লেখো।

বংশগতি ও মেন্ডেলীয় তত্ত্ব

  1. মেন্ডেলের নির্বাচিত সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য লেখো। মেন্ডেলের সাফল্য লাভের কারণ বর্ণনা করো।
  2. সন্তানের লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত মানব সমাজের ভ্রান্ত ধারণা কীভাবে নির্মূল করা যায়—ক্রসের সাহায্যে দেখাও।
    একজন বর্ণান্ধ মহিলা স্বাভাবিক পুরুষকে বিবাহ করলে প্রথম অপত্য বংশে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো।
  3. মেন্ডেলের একসংকর জননের ব্যতিক্রম কী ছিল? একটি পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করো।
  4. হিমোফিলিয়া কাকে বলে? এর কারণ ও লক্ষণ লেখো। থ্যালাসেমিয়ার কারণ ও লক্ষণ লেখো।
  5. একজন হিমোফিলিয়া রোগের বাহক স্ত্রী ও স্বাভাবিক পুরুষের বিবাহ হলে সন্তানদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা চেকারবোর্ডের সাহায্যে দেখাও।
    ‘হিমোফিলিয়ার বাহক কখনও পুরুষ হয় না’—ব্যাখ্যা করো।
  6. মটর গাছের উপর মেন্ডেলের একসংকর বা দ্বিসংকর জনন পরীক্ষা চেকারবোর্ডসহ ব্যাখ্যা করো।
  7. বিশুদ্ধ কালো ও বিশুদ্ধ সাদা বর্ণের গিনিপিগের সংকরায়ণের ফলাফল চেকারবোর্ডের সাহায্যে দেখাও।
    হিমোফিলিয়ায় আপাত স্বাভাবিক মাতা ও আক্রান্ত পিতার বিবাহে রোগের বংশানুসরণ দেখাও।

অভিব্যক্তি ও বিবর্তন

  1. প্রয়োজনীয় শব্দচিত্রের সাহায্যে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি লেখো।
  2. জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ল্যামার্ক ও ডারউইনের মতবাদ বর্ণনা করো।
    ল্যামার্কের মতবাদের প্রতিপাদ্য বিষয়গুলি লেখো।
  3. ডারউইনের ‘অস্তিত্বের জন্য সংগ্রাম’ ও ‘প্রাকৃতিক নির্বাচন’ মতবাদ আলোচনা করো।
    নয়া ডারউইনবাদ লেখো। ডারউইনবাদের ত্রুটি লেখো।
  4. মিলার–উরের পরীক্ষাটি চিত্রসহ লেখো।
  5. সমসংস্থ ও সমবৃত্ত অঙ্গ কাকে বলে—উদাহরণ দাও।
    নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব লেখো।
  6. ল্যামার্কের অভিব্যক্তি তত্ত্বের দুটি প্রধান প্রতিপাদ্য বিষয় লেখো।
    ঘোড়ার জীবাশ্ম ঘটিত প্রমাণ লেখো।
  7. মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ডের গঠন কীভাবে অভিব্যক্তির স্বপক্ষে প্রমাণ দেয়—ব্যাখ্যা করো।

অভিযোজন ও আচরণ

  1. মাছের পটকা ও পায়রার বায়ুথলি কীভাবে অভিযোজনে সাহায্য করে—ব্যাখ্যা করো।
  2. মৌমাছির আচরণগত অভিযোজন লেখো। আচরণ ও অভিযোজন কী—লেখো।

পরিবেশ, সংরক্ষণ ও দূষণ

  1. ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে সৃষ্ট সমস্যা ব্যাখ্যা করো—
    (ক) প্রাকৃতিক সম্পদের অতিব্যবহার
    (খ) বায়ুমণ্ডলের পরিবর্তন ও উষ্ণায়ন
    (গ) অরণ্যধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়
    ইন-সিটু ও এক্স-সিটু সংরক্ষণের পার্থক্য উদাহরণসহ লেখো।
  2. পরিবেশে নাইট্রোজেনের উৎস লেখো। নাইট্রোজেন চক্রের রেখাচিত্র আঁকো।
  3. জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্যের তিনটি গুরুত্ব লেখো।
    অ্যাজমা বা হাঁপানি কী?
  4. জীববৈচিত্র্য হ্রাসের পাঁচটি কারণ লেখো। বায়োম্যাগনিফিকেশন কী?
  5. সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো।
    মিষ্টি জলের উৎস কীভাবে দূষিত হচ্ছে লেখো।
  6. ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বৃদ্ধির জন্য দুটি সংরক্ষণমূলক পদক্ষেপ প্রস্তাব করো।
    মিষ্টি জলের উৎস দূষণের কারণ সম্পর্কে মতামত দাও।
  7. জীববৈচিত্র্য সংরক্ষণে JFM ও PBR-এর ভূমিকা লেখো।
  8. হটস্পটের শর্ত লেখো।
    যেকোনো দুটি হটস্পট জীববৈচিত্র্য সম্পর্কে লেখো।
  9. “মিষ্টি জলের উৎস কীভাবে দূষিত হয়”—নিজের অভিজ্ঞতার ভিত্তিতে লেখো।
    “মানুষের লাগামছাড়া কাজ পরিবেশ দূষণের জন্য দায়ী”—উদাহরণসহ সমর্থন করো।
  10. শব্দচিত্রের সাহায্যে নাইট্রোজেন চক্র বর্ণনা করো।
  11. সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলির সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করো—
    (ক) পরিবেশগত ভারসাম্যের ব্যাঘাত
    (খ) লবণাম্বু উদ্ভিদ ধ্বংস
    (গ) সমুদ্রজলের উচ্চতা বৃদ্ধি
    কৃষিক্ষেত্রের বর্জ্য জলাশয়ে মিশলে যে ঘটনাগুলি ঘটে তার ক্রম লেখো।
  12. নিম্নলিখিত ঘটনাগুলির সম্ভাব্য কারণ বিশ্লেষণ করো—
    (ক) নিদ্রাহীনতা
    (খ) রক্তচাপ বৃদ্ধি
    (গ) জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস
    (ঘ) ফুসফুসে বায়ু চলাচলে বাধা
    গঙ্গানদী দূষণের ফলে জীববৈচিত্র্যের বিপন্নতার তিনটি উদাহরণ দাও।

শিক্ষকের শেষ কথা: উপরোক্ত জীবন বিজ্ঞান প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র মুখস্থ নয়, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা, পরিষ্কার উপস্থাপনা ও প্রাসঙ্গিক চিত্র ব্যবহারই ভালো নম্বর পাওয়ার মূল চাবিকাঠি

প্রতিটি প্রশ্নের উত্তর লেখার সময় পাঠ্যবইয়ের ভাষা অনুসরণ করা, প্রয়োজনে শব্দচিত্র, সারণি ও রেখাচিত্র ব্যবহার করা এবং নির্দিষ্ট পয়েন্টে উত্তর সাজিয়ে লেখা অত্যন্ত জরুরি। নিয়মিত অনুশীলন ও পূর্ববর্তী বছরের প্রশ্নের সঙ্গে মিলিয়ে প্রস্তুতি নিলে পরীক্ষার হলে আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে।

👉 এই প্রশ্নগুলিকে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেট হিসেবে ধরে নিয়মিত চর্চা করলেই মাধ্যমিক জীবন বিজ্ঞানে ভালো ফল করা সম্পূর্ণ সম্ভব। জীবন বিজ্ঞানে খুব খুঁটিয়ে প্রশ্ন হয়, ফলে সমস্ত কিছুই খুটিয়ে পড়া ভালো।💯

সবার জন্য অনেক শুভকামনা রইল!

Leave a Comment