বাংলা আবাস যোজনার টাকা দেওয়া শুরু! এই SMS পেলেই একাউন্টে ঢুকবে ৬০,০০০ টাকা – জানুন বিস্তারিত

শুরু হলো বাংলা আবাস যোজনার টাকা দেওয়া। প্রথম কিস্তিতে ৬০,০০০ টাকা পাচ্ছেন উপভোক্তারা। মোবাইলে SMS না এলে কী করবেন? টাকা ঢোকার শেষ তারিখ কবে? জানুন বিস্তারিত।
Photo of author
SRINews

Published On:

Bangla Awas Yojana: রাজ্যের সাধারণ মানুষের জন্য বিরাট সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ‘বাংলার বাড়ি’ বা বাংলা আবাস যোজনার (Bangla Awas Yojana) প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হলো। আজ অর্থাৎ ২৮ জানুয়ারি থেকেই উপভোক্তাদের ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই কর্মসূচির সূচনা করেছেন।

মুখ্যমন্ত্রীর হাতে সূচনা ও চেক প্রদান

মাননীয়া মুখ্যমন্ত্রী নিজের হাতে ১০ জন উপভোক্তার হাতে প্রতীকী চেক তুলে দিয়ে এই প্রকল্পের টাকা ছাড়ার ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যের অর্থদপ্তর প্রতিটি জেলার উপভোক্তা সংখ্যার ভিত্তিতে টাকা রিলিজ করে দিয়েছে। এবার ধাপে ধাপে সেই টাকা জেলা থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাংক একাউন্টে ঢুকে যাবে।

প্রথম কিস্তিতে কত টাকা?

উপভোক্তারা প্রথম কিস্তি বাবদ ৬০,০০০ (ষাট হাজার) টাকা পাবেন। মোট ২০ লক্ষ ৫ হাজার পরিবার এবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আগে এই সংখ্যাটি ছিল ১৬ লক্ষ ৫ হাজার, কিন্তু হেল্পলাইনে প্রচুর আবেদন জমা পড়ায় মুখ্যমন্ত্রী এই সংখ্যা বাড়িয়ে ২০ লক্ষের গণ্ডি পার করিয়েছেন।

মোবাইলে SMS আসা নিয়ে বিভ্রান্তি?

টাকা ছাড়ার সাথে সাথেই অনেকের মোবাইলে সরকারের তরফ থেকে একটি কনফার্মেশন এসএমএস (SMS) পাঠানো হয়েছে। তবে অনেকেই চিন্তায় আছেন কারণ তাঁদের মোবাইলে এখনো কোনো এসএমএস আসেনি। এ বিষয়ে আশ্বস্ত করা হয়েছে যে:

  • যদি আপনার মোবাইলে এসএমএস এসে থাকে, তবে নিশ্চিত থাকুন আজ-কালের মধ্যেই টাকা ঢুকে যাবে।
  • যাঁদের এসএমএস আসেনি: তাঁদের চিন্তার কোনো কারণ নেই। নেটওয়ার্কজনিত সমস্যা বা টেকনিক্যাল কারণে এসএমএস নাও আসতে পারে। যদি ফাইনাল লিস্টে আপনার নাম থাকে এবং ভেরিফিকেশন সম্পন্ন হয়ে থাকে, তবে এসএমএস না আসলেও আপনি টাকা পাবেন।

কবে নাগাদ টাকা ঢুকবে?

প্রশাসন সূত্রে খবর, ২৮ জানুয়ারি থেকে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যেহেতু ২০ লক্ষেরও বেশি মানুষকে টাকা দেওয়া হচ্ছে, তাই ব্যাংকিং প্রক্রিয়ায় একটু সময় লাগতে পারে। তবে ২৮ থেকে ৩১ জানুয়ারির মধ্যে রাজ্যের সমস্ত যোগ্য উপভোক্তার একাউন্টে টাকা ঢুকে যাবে বলে আশা করা হচ্ছে। এবার দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য, তাই টাকা যাতে সঠিক একাউন্টেই যায় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

Leave a Comment