Madhyamik 2026: হাতে আর মাত্র 4 দিন! ইতিমধ্যে পর্ষদের একাধিক নির্দেশিকা, জানুন বিস্তারিত

আগামী ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। হাতে আর মাত্র 4 দিন। দেখে নিন পরীক্ষার সম্পূর্ণ রুটিন ও সময়সূচি।
Photo of author
SRINews

Published On:

Madhyamik 2026: জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ক্যালেন্ডারের পাতা উল্টে সময় এসে দাঁড়িয়েছে একেবারে দোরগোড়ায়। হাতে গুনে আর ঠিক এক সপ্তাহ বাকি, তারপরেই শুরু হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা (WBBSE Madhyamik 2026)। পরীক্ষার্থীদের প্রস্তুতি এখন তুঙ্গে। আগামী ২রা ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে এই মেগা ইভেন্ট।

পরীক্ষার সময়সূচি – Madhyamik 2026 Routine

madhyamik-exam-routine-2026

পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২রা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে দুপুর ২টোয়। পরীক্ষার্থীদের সুবিধার্থে নিচে সম্পূর্ণ রুটিনটি দেওয়া হলো:

  • ২রা ফেব্রুয়ারি (সোমবার): প্রথম ভাষা (First Language)
  • ৩রা ফেব্রুয়ারি (মঙ্গলবার): দ্বিতীয় ভাষা (Second Language)
  • ৬ই ফেব্রুয়ারি (শুক্রবার): ইতিহাস
  • ৭ই ফেব্রুয়ারি (শনিবার): ভূগোল
  • ৯ই ফেব্রুয়ারি (সোমবার): গণিত
  • ১০ই ফেব্রুয়ারি (মঙ্গলবার): ভৌতবিজ্ঞান
  • ১১ই ফেব্রুয়ারি (বুধবার): জীবনবিজ্ঞান
  • ১২ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ঐচ্ছিক বিষয়

গুজবে কান দেবেন না: পর্ষদের বার্তা

রাজ্যে এই মুহূর্তে ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজ চললেও, মাধ্যমিক পরীক্ষায় তার কোনো প্রভাব পড়বে না বলে নিশ্চিত করা হয়েছে। পর্ষদের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে নির্ধারিত রুটিন অনুযায়ীই পরীক্ষা নেওয়া হবে। রুটিন পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তাই পরীক্ষার্থীদের কোনোপ্রকার গুজবে কান না দিয়ে পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে। জীবনের প্রথম এই বড় পরীক্ষায় যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয়, সেদিকে বিশেষ নজর রাখছে পর্ষদ।

Leave a Comment